স্মার্টফোন পানিতে পড়লে করণীয় ?
বর্তমান যুগে স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অসাবধানতার কারণে মাঝে মাঝে এমন পরিস্থিতি তৈরি হয় যখন স্মার্টফোন পানিতে পড়ে যায় সেটা বৃষ্টির পানি, বাথরুম, সুইমিং পুল বা এমনকি বালতির পানিতেও হতে পারে। এই অবস্থায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন, কিন্তু সঠিক পদক্ষেপ নিলে আপনার ফোনটি বাঁচানো সম্ভব। তাই আজকের পোস্টে বিস্তারিত জানবো স্মার্টফোন পানিতে পড়লে করণীয়, কোন ভুলগুলো করা যাবে না এবং কীভাবে দ্রুত উদ্ধার করবেন ফোনটি।
প্রথমেই কী করবেন তার তাৎক্ষণিক করণীয়
স্মার্ট ফোন পানিতে পড়ে গেলে সবার প্রথমে মাথায় একটাই কথা বা চিন্তা ঘুরপাক খায় যে কিভাবে ফোনটি ভালো করা যায়। স্মার্টফোন পানিতে পড়লে করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দ্রুত সিদ্ধান্ত নেওয়া। ফোন কিন্তু কেউ ইচ্ছে করে পানিতে বা কাঁদায় ফেলেন না হঠাৎ করেই পড়ে যায়। তো যাই হোক, নিচের ধাপগুলো অনুসরণ করলে আপনার ফোন ক্ষতি থেকে অনেকটা রক্ষা পেতে পারে
ফোনটি সঙ্গে সঙ্গে পানির বাইরে তুলুন
সময়ই এখানে সবচেয়ে বড় বিষয়। যত দেরি করবেন, তত বেশি পানি ফোনের ভেতরে ঢুকে যাবে।
ফোনটি বন্ধ করে দিন
অনেকেই ফোন চালু আছে কিনা দেখতে গিয়ে আরও ক্ষতি করেন। ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করুন যেন শর্ট সার্কিট না হয়।
সিম, মেমোরি কার্ড ও কভার খুলে ফেলুন
ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে সেটিও বের করে ফেলুন। এতে ভিতরের অংশে বাতাস চলাচল করবে ও শুকাতে সহজ হবে।
নরম শুকনো কাপড় দিয়ে মুছে ফেলুন
ফোনের বাহিরের অংশ ও পোর্টগুলো শুকনো টিস্যু বা তোয়ালে দিয়ে আলতোভাবে মুছে ফেলুন।
স্মার্টফোন পানিতে পড়লে যেসব ভুল করা যাবে না
কোম্পানিতে পুড়ে গেলে অনেকেই কিন্তু কিছু ভুল করে বসেন, সেই ভুলগুলো করার কারণেই আপনার ফোন আর ঠিক করা সম্ভব হয় না বা ঠিক হয় না। অনেকে ভুল পদক্ষেপ নিয়ে নিজের অজান্তেই ফোনের ক্ষতি বাড়িয়ে ফেলেন। পরে আর শোরুম বা নির্দিষ্ট মেকানিকের কাছে নিয়ে গেলেও ফোন ঠিক করা সম্ভব হয় না। তো যাই হোক নিচে কিছু এমন পরামর্শ দেওয়া হলো যে এই কাজগুলো কখনোই করবেন না।
ফোন অন করবেন না – পানির ভেতর আর্দ্রতা থাকলে সার্কিট পুড়ে যেতে পারে।
হেয়ার ড্রায়ার বা হিটার ব্যবহার করবেন না – এতে অতিরিক্ত তাপে ডিসপ্লে বা ব্যাটারি ক্ষতিগ্রস্ত হতে পারে।
ফোন ঝাঁকাবেন না – এতে পানি আরও ভিতরে ঢুকে যেতে পারে।
চার্জে দেবেন না – ভেতরে পানি থাকলে শর্ট সার্কিট হয়ে ফোন সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে।
স্মার্টফোন পানিতে পড়লে শুকানোর কার্যকর উপায়
স্মার্টফোন পানিতে পড়ে গেলে প্রাথমিক ধাপে শুকানোর কিছু কার্যকারী উপায় সম্পর্কে অনেকেই জানতে চায় বা এ বিষয়টি কিন্তু সবার জানারও উচিত ভবিষ্যতের জন্য। তো স্মার্টফোনের ভেতরের আর্দ্রতা দূর করতে কিছু পরীক্ষিত পদ্ধতি ব্যবহার করতে পারেন। নিচে কয়েকটি কার্যকর উপায় দেওয়া হলোঃ
১. চালের মধ্যে রাখুন
সবচেয়ে প্রচলিত ও কার্যকর উপায় এটি। ফোনটি কাঁচা চালের পাত্রে ২৪–৪৮ ঘণ্টা রেখে দিন।
চাল ফোনের ভেতরের আর্দ্রতা টেনে নেয়, ফলে ফোন দ্রুত শুকিয়ে যায়।
২. সিলিকা জেল ব্যবহার করুন
যদি প্যাকেজিং এর সিলিকা জেল পাওয়া যায় (যেমন নতুন জুতা বা ব্যাগে থাকে), সেগুলো ফোনের চারপাশে রেখে এয়ারটাইট বাক্সে রাখুন।
এটি চালের চেয়েও দ্রুত ফোনের আর্দ্রতা শুষে নেয়।
৩. ফ্যানের নিচে রেখে দিন
হালকা বাতাসে ফোন শুকানোও কার্যকর। তবে সরাসরি সূর্যের আলোতে রাখবেন না, এতে ফোনের সার্কিট বা স্ক্রিন ক্ষতিগ্রস্ত হতে পারে।
সার্ভিস সেন্টারে কবে নিয়ে যাবেন
যদি ২৪–৪৮ ঘণ্টা পরও ফোন চালু না হয় বা অদ্ভুত আচরণ করে (যেমন স্ক্রিন ফ্লিকার, সাউন্ড না আসা, ক্যামেরা না খোলা ইত্যাদি), তাহলে দেরি না করে অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যান।
তারা পেশাদারভাবে ফোন খুলে অভ্যন্তরীণ অংশ শুকিয়ে নিতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত অংশ পরিবর্তন করবেন।
বিশেষ করে iPhone বা Samsung Galaxy সিরিজের মতো প্রিমিয়াম ফোনে পানি ঢুকলে নিজে থেকে কিছু না করে পেশাদারদের হাতে দিন।
ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কিছু টিপস
ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করুন এখন বাজারে বেশ কিছু জলরোধী ফোন কেস পাওয়া যায়।
পানির পাশে ফোন ব্যবহার এড়িয়ে চলুন বিশেষ করে রান্নাঘর বা বাথরুমে।
ফোনে ওয়াটার রেজিস্ট্যান্ট রেটিং দেখুন (IP68) নতুন ফোন কেনার সময় IP রেটিং লক্ষ্য করুন।
ডেটা ব্যাকআপ রাখুন দুর্ঘটনা ঘটলে অন্তত গুরুত্বপূর্ণ তথ্য যেন হারিয়ে না যায়।
স্মার্টফোন পানিতে পড়ে গেলে ভয় না পেয়ে সচেতনভাবে কিছু পদক্ষেপ নিলে সেটি বাঁচানো সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ফোনটি সঙ্গে সঙ্গে বন্ধ করা এবং শুকানোর জন্য পর্যাপ্ত সময় দেওয়া। সঠিক যত্ন ও সতর্কতা আপনার প্রিয় ফোনটিকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।
