জাতীয় পরিচয়পএ (NID) সংশোধনের নিয়মাবলী
জাতীয় পরিচয় পএ (NID) সংশোধনের পুরো প্রক্রিয়াটি বর্তমানে অনলাইনে সম্পন্ন করা যায়। সংশোধনের ধরণ অনুযায়ী প্রয়োজনীয় নথিপএ এবং ফি ভিন্ন হতে পারে।
১. অনলাইনে আবেদন এবং রেজিষ্ট্রেশন
প্রথমত, আপনাকে নির্বাচন কমিশনের NID পরিষেবা পোর্টালে ( services,nidw,gov,bd) প্রবেশ করতে হবে।
লগইন/রেজিস্ট্রেশন: যদি আগে অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, তবে সঠিক তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করুন। যদি করা থাকে, তবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে লগইন করুন।
আবেদন শুরু: লগইন করার পর “প্রোফাইল” অপশনে যান এবং “এডিট” (Edit) লিঙ্কে ক্লিক করে তথ্য সংশোধনের জন্য আপনার আবেদন শুরু করুন।
২. সংশোধনের জন্য প্রয়োজনীয় নথিপএ
সংশোধনের ধরণ অনুযায়ী আপনার আবেদনের স্বপক্ষে প্রমাণ হিসেবে নিম্নলিখিত নথিপএের স্ক্যান করা কপি বা ছবি আপলোড করতে হবে :নাম (বাংলা/ইংরেজি) ও জন্মতারিখ সংশোধনের জন্য:
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি আপনি ন্যূনতম এসএসসি/সমমানের হয়ে থাকেন)।
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান না হলে সেক্ষেত্রে পাসপোর্ট, অনলাইন জন্ম নিবন্ধন সনদ, ড্রাইভিং লাইসেন্স অথবা কাবিননামা প্রয়োজন হবে।
যদি নামের আমূল পরিবর্তন করতে চান, তবে উপরোক্ত দলিল ছাড়াও ম্যাজিস্ট্রেট আদালতে সম্পাদিত হলফনামা এবং জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির কপি সংযুক্ত করতে হবে।
পিতা/মাতার নাম সংশোধনের জন্য:
- আপনার এসএসসি, এইচএসসি বা সমমানের সনদপত্র (যদি তাতে পিতা/মাতার নাম উল্লেখ থাকে)।
- পিতা/মাতা এবং ভাই/বোনের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি।
স্বামী/স্ত্রীর নাম সংযোজন বা বিয়োজনের জন্য:
- সংযোজনের ক্ষেত্রে: বিবাহের কাবিননামা এবং স্বামীর/স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের কপি।
- বিয়োজনের ক্ষেত্রে: তালাকনামা বা মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি।
পিতা/মাতার নামের পূর্বে “মৃত” সংযোজন বা সংশোধনের জন্য:
- ’মৃত’ সংযোজনের ক্ষেত্রে পিতা/মাতার মৃত্যু সনদের সত্যায়িত অনুলিপি।
- যদি ভুলক্রমে ‘মৃত’ লেখা হয়ে থাকে, তবে জীবিত থাকার স্বপক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলরের প্রত্যয়নপত্র লাগবে।
- ঠিকানা পরিবর্তনের (ভোটার এলাকা স্থানান্তর) জন্য: নির্ধারিত ফরম-১৩ পূরণ করে সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসে সরাসরি আবেদন করতে হবে।
রক্তের গ্রুপ সংযোজন/সংশোধনের জন্য: রক্তের গ্রুপ নির্ণয়ের মেডিকেল রিপোর্ট বা সনদপত্র।
৩. ফি পরিশোধ
- ভুল তথ্যের ধরনের ওপর ভিওি করে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ফি সাধারনত বিকাশ,রকেট বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করা যায়।
- নাম সংশোধনের ফি (প্রথমবার): ভ্যাটসহ ২৩০ টাকা।
- অন্যান্য তথ্য সংশোধনের ফি (প্রথমবার): ভ্যাটসহ ১১৫ টাকা।
- উভয় ধরনের তথ্য সংশোধনের ফি (প্রথমবার): ভ্যাটসহ ৩৪৫ টাকা।
৪. আবেদন জমা ও যাচাইকরণ
- প্রয়োজনীয় তথ্য সংশোধন, প্রমানপএ আপলোড এবং ফি পরিশোধের পর আবেদনটি সাবমিট করুন।আপনার আবেদনটি সংশ্লিষ্ট নির্বাচন অফিস বা কর্মকর্তার কাচে যাচাইয়ে জন্য যাবে।
- গুরুত্বপূর্ণ সংশোধনের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনে সরেজমিন তদন্ত বা ব্যক্তিগত শুনানির (Personal Hearing) জন্য আপনাকে ডাকতে পারেন।
আবেদন অনুমোদিত হলে আপনি আপনার সংশোধিত জাতীয় পরিচয়পএ সংগ্রহ করতে পারবেন
