সহজে জন্ম নিবন্ধন তৈরির ধাপ সমূহ

জন্ম নিবন্ধনের জন্য যে কোনো আবেদন করার আগে আপনার অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ফরমটি পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।

১. শিশুর বয়স ০ থেকে ৪৫ দিন হলে:

পিতা-মাতার কাগজপত্র:
​পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
​অথবা, পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের (বাংলা ও ইংরেজি) ফটোকপি (যা এখন বাধ্যতামূলক)।
​ঠিকানার প্রমাণপত্র:

​বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি (হাল সন)।
​অথবা, ইউপি/পৌর/সিটি কর্পোরেশন ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি।
​জন্ম সংক্রান্ত প্রমাণ:
​সংশ্লিষ্ট চিকিৎসা প্রতিষ্ঠানের ছাড়পত্র বা জন্ম সংক্রান্ত সনদের সত্যায়িত অনুলিপি।
​অন্যান্য:
​আবেদনকারীর (শিশুর) ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
​আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

​২. শিশুর বয়স ৪৬ দিন থেকে ৫ বছর পর্যন্ত হলে:

​পিতা-মাতার কাগজপত্র:
​পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
​অথবা, পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধনের (বাংলা ও ইংরেজি) ফটোকপি।
​ঠিকানার প্রমাণপত্র:
​বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি (হাল সন)।
​জন্ম ও স্বাস্থ্য সংক্রান্ত প্রমাণ:
​ইপিআই কার্ড (টিকা কার্ড) -এর সত্যায়িত ফটোকপি।
​অথবা, ইপিআই কর্মীর প্রত্যয়নপত্র।
​অন্যান্য:
​আবেদনকারীর (শিশুর) ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
​আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

৩. বয়স ৫ বছরের বেশি হলে:

পিতা -মাতার কাগজপএ :
পিতামাতার জীতীয় পরিচয়পএের (NID) ফটোকপি।

অথবা,পিতা -মাতার অনলাইন জন্ম নিবন্ধনের (বাংলাও ইংরেজি) ফটো কপি।

গুরুত্বপূর্ণ :যাদের জন্ম ০১/০১/২০০১, তারিখে পর, তাদের ক্ষেএে পিতা-মাতার অনলাইন জন্ম-নিবন্ধন ও জাতীয় পরিচয়পএ বাধ্যতামূলক।

পিতা-মাতা মৃত হলে: প্রয়োজনীয় ক্ষেত্রে মৃত্যু সনদপত্র দাখিল করতে হবে।
​ঠিকানার প্রমাণপত্র:

​বাসার হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদের ফটোকপি (হাল সন)।
​বয়সের প্রমাণপত্র (নিম্নলিখিতগুলির মধ্যে যেকোনো একটি):
​শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (পিএসসি/জেএসসি/এসএসসি বা অনুরূপ পরীক্ষার সার্টিফিকেটের ফটোকপি)।
​শিক্ষাগত যোগ্যতার সনদ না থাকলে: সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়ন সনদ (স্বাক্ষর ও সীল সহ)।

​অন্যান্য:

​আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
​আবেদনকারী/অভিভাবকের মোবাইল নম্বর।

সাধারণ নির্দেশিকা:

সত্যায়ণ:আবেদনের সাথে সংযুক্ত সকল ডকুমেন্ট পএ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক / ইউপি সদস্য /ইউপি সদস্যা বা ক্ষনতাপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক সত্যায়িত করতে হবে।

মূল কপি প্রদর্শন: আবেদন জমা দেওয়ার সময় সংযুক্ত ডকুমেন্টগুলোর মূল কপি প্রদর্শন করতে হতে পারে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *