সরকারি অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ উপায়

বাংলাদেশে প্রতিদিন নানা ধরনের নাগরিক সমস্যা দেখা যায়  যেমন, সরকারি সেবা না পাওয়া, দুর্নীতি, অনিয়ম, ঘুষ দাবি, বা সেবা দানে বিলম্ব ইত্যাদি। অনেক সময় মানুষ জানেন না কীভাবে এসব বিষয়ে অভিযোগ জানাতে হয় বা কোথায় জানাতে হবে। আজকের এই লেখায় আমরা বিস্তারিত জানব সরকারি অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ উপায় নিয়ে, যাতে আপনি ঘরে বসেই সরকারি দপ্তরে অভিযোগ জানাতে পারেন এবং তার প্রতিকার পেতে পারেন।

সরকারি অভিযোগ জানানোর প্রয়োজন কেন ?

যেকোনো নাগরিক যদি মনে করেন, সরকারি কোনো কর্মকর্তা বা দপ্তর তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, বা সেবা নিতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন, তাহলে অভিযোগ করা নাগরিকের অধিকার।
অভিযোগ জানানোর মাধ্যমে

  • দুর্নীতি ও অনিয়ম কমানো যায়,

  • সেবার মান উন্নত হয়,

  • সরকারি প্রতিষ্ঠানের জবাবদিহিতা বৃদ্ধি পায়,

  • এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।

তাই এখনই জেনে নিন, সরকারি অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ উপায় কীভাবে ব্যবহার করবেন।

অনলাইনে সরকারি অভিযোগ জানানোর সহজ উপায়

বাংলাদেশ সরকার নাগরিকদের অভিযোগ গ্রহণের জন্য তৈরি করেছে একটি কেন্দ্রীয় অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অভিযোগ করতে হয়। তো নিচে ধাপে ধাপে প্রক্রিয়া গুলো দেওয়া হলো আপনারা যারা অনলাইনে সরকারি অভিযোগ করবেন তাদের জন্য।

ওয়েবসাইটে প্রবেশ করুন: প্রথমে grs.gov.bd ওয়েবসাইটে যান। 
“Submit Complaint” বাটনে ক্লিক করুন।
৩ নিজের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা দিন।
৪ আপনি যে দপ্তরের বিরুদ্ধে অভিযোগ করতে চান সেটি নির্বাচন করুন।
৫ অভিযোগের বিস্তারিত লিখুন এবং প্রমাণস্বরূপ ফাইল (যদি থাকে) সংযুক্ত করুন।
৬ শেষে Submit করুন।

অভিযোগ জমা দেওয়ার পর একটি Tracking Number পাবেন। এটি ব্যবহার করে আপনি অভিযোগের অবস্থা পরে যাচাই করতে পারবেন।

মোবাইলের মাধ্যমে অভিযোগ জানানোর উপায়

মোবাইলের মাধ্যমে অভিযোগ জানানোর উপায় সম্পর্কে অনেকেই জানতে চান। মোবাইলের মাধ্যমে কিভাবে সরকারি অভিযোগ করা যায় সে সম্পর্কে নিচে সুন্দর করে তুলে ধরা হলো। আপনি চাইলে মোবাইল থেকেও সহজেই অভিযোগ জানাতে পারেন।

  • GRS মোবাইল অ্যাপ ব্যবহার করুন (Play Store-এ “GRS Bangladesh” লিখে সার্চ দিন)।

  • এছাড়া ৩৩৩ নম্বরে কল করে অভিযোগ জানানোরও সুযোগ আছে।
    সেখানে “সরকারি সেবা সম্পর্কিত অভিযোগ” বিকল্পটি নির্বাচন করুন।

এই পদ্ধতিগুলো পুরোপুরি নিরাপদ ও গোপনীয়, অর্থাৎ আপনার পরিচয় গোপন রাখা হবে যদি আপনি তা চান।

যেসব দপ্তরে অভিযোগ জানানো যায়

সরকারি কোন কোন দপ্তরে অর্থাৎ অফিসে অভিযোগ জানানো যায় সে বিষয়ে কিন্তু আমরা অনেকেই জানিনা। এ বিষয়ে কিন্তু অনেকেই জানতে চান তো সরকারি অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ উপায় এখন প্রায় সব সরকারি দপ্তরেই কার্যকর। এর মধ্যে রয়েছে, কোন কোন সরকারি দপ্তরে অভিযোগ জানানো যায় নিচে তার একটি তালিকা তৈরি করে দেওয়া হল।

  • জেলা প্রশাসকের কার্যালয়

  • উপজেলা নির্বাহী অফিস

  • শিক্ষা দপ্তর

  • পুলিশ বিভাগ

  • ভূমি অফিস

  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)

  • স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর

  • সমাজসেবা ও কৃষি দপ্তর

এছাড়া, যেকোনো মন্ত্রণালয় বা সরকারি সংস্থা যাদের সেবা আপনি গ্রহণ করেন, তাদের বিরুদ্ধেও অভিযোগ জানাতে পারেন।

সরকারি অভিযোগ নিরাপদ রাখার পদ্ধতি

অনেকেই ভয় পান যে অভিযোগ জানালে পরে হয়তো ঝামেলায় পড়তে হবে। এবং কি অনেকে ঝামেলায় পড়বে বলে সরকারি দপ্তরের কোন অভিযোগ করতে যাননা। তাদের জন্য নিচে সরকারি অভিযোগের নিরাপদ রাখার কিছু পদ্ধতি তুলে ধরা হলো আপনারা একটু খেয়াল করে দেখে নিবেন।

  • আপনি চাইলে গোপন পরিচয়ে (Anonymous) অভিযোগ করতে পারেন।

  • আপনার ব্যক্তিগত তথ্য শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছেই থাকে।

  • অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ট্র্যাকিং নম্বর দিয়ে সব সময় স্ট্যাটাস দেখা যায়।

সরকারি অভিযোগ নিষ্পত্তির সময়

সাধারণত, সরকারি অভিযোগ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করার নিয়ম আছে। যদি কোনো দপ্তর সময়মতো ব্যবস্থা না নেয়, তাহলে সেই অভিযোগ উচ্চতর কর্তৃপক্ষের কাছে চলে যায়। ফলে অভিযোগের গুরুত্ব হারায় না।

সরকারি অভিযোগের কিছু গুরুত্বপূর্ণ টিপস

  • অভিযোগের বিষয়টি স্পষ্ট ও সংক্ষিপ্তভাবে লিখুন।

  • প্রমাণাদি (ছবি, নথি, স্ক্রিনশট) থাকলে সংযুক্ত করুন।

  • সর্বদা সত্য তথ্য দিন — মিথ্যা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

  • অভিযোগের Tracking ID সংরক্ষণ করুন, এটি দিয়েই আপনি অগ্রগতি জানতে পারবেন।

এখন আর সরকারি দপ্তরে ঘুরে ঘুরে অভিযোগ করার দিন শেষ। ডিজিটাল বাংলাদেশের যুগে আপনি ঘরে বসেই অনলাইনে অভিযোগ জানাতে পারেন। সরকারি অভিযোগ জানানোর সহজ ও নিরাপদ উপায় ব্যবহার করে নাগরিকরা এখন আরও সচেতন ও ক্ষমতাবান হয়ে উঠছেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *