অ্যান্ড্রয়েড ফোন ফাস্ট করার সেরা ১০ টি টিপস

বর্তমান যুগে অ্যান্ড্রয়েড ফোন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য একটি অংশ। কিন্তু সময়ের সাথে সাথে ফোনের পারফরম্যান্স ধীরে ধীরে কমে যায়, ফোন স্লো হয়ে যায়, অ্যাপ খুলতে সময় নেয় কিংবা হ্যাং করতে থাকে। অনেকেই তখন ভাবে ফোনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে কিছু সহজ কৌশল জানলে আপনি নিজের অ্যান্ড্রয়েড ফোনটি নতুনের মতো ফাস্ট করতে পারবেন। চলুন জেনে নিই অ্যান্ড্রয়েড ফোন ফাস্ট করার সেরা ১০ টি টিপস

১. অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন

অনেক সময় আমরা এমন অনেক অ্যাপ ফোনে ইনস্টল করি যেগুলো ব্যবহারই করি না। এই অ্যাপগুলো ফোনের র‍্যাম ও ব্যাটারি খরচ করে, ফলে ফোন ধীরে চলে। এতে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে মোবাইল ফোনটি ব্যবহার করার সময়। তাই প্রথমেই সব অপ্রয়োজনীয় অ্যাপ মুছে ফেলুন।

২. ব্যাকগ্রাউন্ড অ্যাপ বন্ধ রাখুন

সাধারণ ফোন ইউজ কারীরা জানেনই না যে ফোনের ব্যাকগ্রাউন্ড অ্যাপ চালু সম্পর্কে। ফোন এর নেট চালু করার পর এই ব্যাকগ্রাউন্ড অ্যাপ অটো চালু হয়ে যায়। অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চালু থাকে, যা ফোনের গতি কমায়। Settings → Battery বা Apps → Background Usage এ গিয়ে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড প্রসেস বন্ধ করুন।

৩. ফোনের ক্যাশ মেমরি ক্লিয়ার করুন

অ্যাপ ব্যবহারের সময় অনেক ডেটা ক্যাশ আকারে জমে যায়। সেই ডাটা কাসের জন্যও ফোন স্লো হয়ে যায়, এই ক্লাস মেমোরি ফোনের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস তাই মাসে অন্তত একবার ক্যাশ ক্লিয়ার করলে ফোনের পারফরম্যান্স অনেক উন্নত হয়।

৪. হালকা লঞ্চার ব্যবহার করুন

ফোন ব্যবহারের জন্য কিছু লঞ্চার রয়েছে যেগুলো ব্যবহার করলে ফোন খুব ফাস্ট চলে। ফোনের ডিফল্ট লঞ্চার ভারি হলে সেটি পরিবর্তন করে Nova Launcher বা Smart Launcher এর মতো হালকা লঞ্চার ব্যবহার করুন। এতে হোম স্ক্রিন দ্রুত কাজ করবে।

৫. সফটওয়্যার আপডেট দিন

অনেক সময় দেখা যায় যে সফটওয়্যার আপডেট এর নোটিফিকেশন আসছে কিন্তু আপনারা সে বিষয়গুলো এড়িয়ে যান। এই এড়িয়ে যাওয়া বিষয়ের কারণে ফোন অনেকটাই স্লো হয়ে যায়। তাই অ্যান্ড্রয়েড আপডেটে অনেক সময় পারফরম্যান্স অপ্টিমাইজেশন থাকে। তাই ফোনের সফটওয়্যার সর্বদা আপডেট রাখুন।

৬. অ্যানিমেশন ইফেক্ট কমিয়ে দিন

ফোনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এনিমেশন ইফেক্ট, ফোন ব্যবহারের সময় স্লো হতে পারে এই এনিমেশন ইফেক্ট বাড়ানো থাকলে। তাই Developer Options থেকে Animation Scale কমিয়ে দিলে ফোনের ট্রানজিশন আরও দ্রুত হবে। এটি অনেকেই জানে না, কিন্তু এটি একটি কার্যকর টিপস।

৭. ফোনে পর্যাপ্ত স্টোরেজ ফাঁকা রাখুন

অনেকেই ফোন এর ভিতরে বিভিন্ন কিছু ডাউনলোড দিয়ে ফোনের স্টোরেজ একদম কমিয়ে ফেলে, এই কারণেও কিন্তু ফোন স্লো হয়ে যায়। তাই Storage ৯০% পূর্ণ থাকলে ফোন স্লো হয়। তাই অপ্রয়োজনীয় ছবি, ভিডিও, ডাউনলোড ফাইল ডিলিট করে কিছু জায়গা খালি রাখুন।

৮. অটো স্টার্ট অ্যাপ বন্ধ করুন

কিছু অ্যাপ ফোন চালু হতেই নিজে থেকে চালু হয়। এগুলো বন্ধ করতে Settings → Permissions → Auto Start অপশন থেকে কন্ট্রোল করুন।

৯. হালকা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন

ফোনে ভাইরাস থাকলে সেটিও স্লো হওয়ার বড় কারণ। তাই Avast Mobile Security বা Kaspersky Lite এর মতো হালকা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

১০. ফ্যাক্টরি রিসেট (শেষ উপায়)

সব কিছু করার পরেও যদি ফোন খুব স্লো থাকে, তাহলে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাকআপ নিয়ে ফ্যাক্টরি রিসেট দিন। এতে ফোন একদম নতুনের মতো হয়ে যাবে।

অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা, তবে নিয়মিত যত্ন নিলে এটি একদম নতুনের মতো রাখা সম্ভব। উপরোক্ত অ্যান্ড্রয়েড ফোন ফাস্ট করার সেরা ১০ টি টিপস অনুসরণ করলে আপনার ফোনের গতি ও ব্যাটারি পারফরম্যান্স দুটোই উন্নত হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *