বাংলাদেশ থেকে স্পেন যাওয়ার উপায়
ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ স্পেন—শিক্ষা, কাজ, ভ্রমণ ও ব্যবসার জন্য বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু। সুন্দর শহর, উন্নত জীবনমান, ঐতিহাসিক স্থাপনা এবং সুযোগ-সুবিধার কারণে অনেকেই স্পেন যেতে চান। তবে স্পেনে যেতে হলে সঠিক নিয়ম, ভিসা প্রক্রিয়া ও প্রস্তুতি জানা অত্যন্ত জরুরি। এই আর্টিকেলে বাংলাদেশ থেকে স্পেন যাওয়ার উপায় ধাপে ধাপে সহজ ভাষায় তুলে ধরা হলো। সম্পূর্ণ পোস্ট করুন এবং আপনাদের স্বপ্নের দেশগুলো যাওয়ার পদ্ধতি সম্পর্কে নিচ থেকে দেখে নিন।
বাংলাদেশ থেকে স্পেন যাওয়ার প্রধান মাধ্যম
বাংলাদেশ থেকে স্পেনে যাওয়ার সবচেয়ে সহজ ও নিরাপদ উপায় হলো বিমান ভ্রমণ। বর্তমানে বাংলাদেশ থেকে স্পেনের জন্য কোনো সরাসরি ফ্লাইট নেই। তাই সাধারণত মধ্যপ্রাচ্য বা ইউরোপের অন্য কোনো দেশ হয়ে ট্রানজিট ফ্লাইটে যেতে হয়।
সাধারণ ট্রানজিট রুট:
-
ঢাকা → দুবাই → মাদ্রিদ
-
ঢাকা → দোহা → বার্সেলোনা
-
ঢাকা → ইস্তাম্বুল → মাদ্রিদ
ট্রানজিট সময় ও টিকিটের দাম এয়ারলাইন্স ও সময়ভেদে পরিবর্তিত হয়।
স্পেন যাওয়ার জন্য ভিসা প্রয়োজন
বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য স্পেন যেতে হলে অবশ্যই শেনজেন ভিসা (Schengen Visa) প্রয়োজন। স্পেন শেনজেন অঞ্চর্ভুক্ত দেশ হওয়ায় এই ভিসা দিয়ে স্পেনসহ অন্যান্য শেনজেন দেশেও ভ্রমণ করা যায়। তো তাহলে দেখে নিন স্পেন যাওয়ার জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই ভিসার বিবরণ গুলোঃ
ভিসার ধরন:
-
টুরিস্ট ভিসা – ভ্রমণ বা আত্মীয়-স্বজনের সাথে দেখা করতে
-
স্টুডেন্ট ভিসা – পড়াশোনার জন্য
-
ওয়ার্ক ভিসা – চাকরি বা কাজের উদ্দেশ্যে
-
বিজনেস ভিসা – ব্যবসায়িক সফরের জন্য
স্পেন ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
ভিসার ধরন অনুযায়ী ডকুমেন্ট ভিন্ন হতে পারে, স্পেন ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাধারণভাবে যা লাগে সেগুলো নিচে সুন্দর করে তুলে ধরা হলোঃ
-
বৈধ পাসপোর্ট (কমপক্ষে ৬ মাস মেয়াদ থাকতে হবে)
-
পূরণকৃত ভিসা আবেদন ফরম
-
পাসপোর্ট সাইজ ছবি
-
বিমানের টিকিট রিজার্ভেশন
-
হোটেল বুকিং বা থাকার প্রমাণ
-
ব্যাংক স্টেটমেন্ট (আর্থিক সক্ষমতার প্রমাণ)
-
ট্রাভেল ইন্স্যুরেন্স
-
চাকরিজীবীদের জন্য NOC / শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট সার্টিফিকেট
টিপস: ভিসার আবেদন করার আগে সব কাগজপত্র ঠিকভাবে যাচাই করুন, কারণ ভুল থাকলে ভিসা বাতিল হতে পারে।
বাংলাদেশ থেকে স্পেন যেতে খরচ কেমন ?
বাংলাদেশ থেকে স্পেন যেতে খরচ কেমন হতে পারে খরচ নির্ভর করে আপনার ভ্রমণের উদ্দেশ্য ও সময়ের উপর যে আপনি কোন ভিসার মাধ্যমে বা কি কাজের জন্য স্পেন যাচ্ছেন। তো যাই হোক সে বিষয়ের সাধারণ ধারণা সম্পর্কে নিচ থেকে দেখে নিন
-
বিমান টিকিট: ৳৮০,০০০ – ৳১,৩০,০০০ (রিটার্ন)
-
ভিসা ফি: আনুমানিক ৳১০,০০০ – ৳১৫,০০০
-
থাকা ও খাবার: ভ্রমণের সময় ও শহরভেদে পরিবর্তিত
-
অন্যান্য খরচ: মেডিকেল, ডকুমেন্ট ট্রান্সলেশন ইত্যাদি
মোটামুটি একটি টুরিস্ট ভিসায় স্পেন যেতে ১.৫–২.৫ লাখ টাকা প্রস্তুত রাখা ভালো।
পড়াশোনার জন্য স্পেন যাওয়া
বর্তমানে অনেক বাংলাদেশি শিক্ষার্থী স্পেনে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। স্পেনের বিশ্ববিদ্যালয়গুলো তুলনামূলক কম খরচে ইউরোপিয়ান মানের শিক্ষা দেয়।
স্টুডেন্ট ভিসার জন্য অতিরিক্ত যা লাগে:
-
বিশ্ববিদ্যালয়ের অফার লেটার
-
ফি জমার রসিদ
-
ভাষা দক্ষতার প্রমাণ (IELTS/Spanish)
কাজের জন্য স্পেন যাওয়া
স্পেনে কাজের জন্য যেতে হলে আগে থেকেই জব অফার থাকতে হয়। স্পেন কোন জব অফার ছাড়া অথবা কাজের কোন ওয়ার্ক পারমিট ছাড়া যাওয়া সম্ভব নয় অন্যথায় স্পেন সরকার অনুমোদিত ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করা আইনত দণ্ডনীয়।
সতর্কতা: দালাল বা ভুয়া এজেন্সির মাধ্যমে কাজের ভিসার প্রলোভনে পড়বেন না।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
-
ভিসা ছাড়া স্পেনে প্রবেশের চেষ্টা করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে
-
ট্রানজিট ভিসার প্রয়োজন আছে কিনা তা আগেই জেনে নিন
-
সবসময় অফিসিয়াল সোর্স থেকে তথ্য সংগ্রহ করুন
বাংলাদেশ থেকে স্পেন যাওয়ার উপায় মূলত নির্ভর করে সঠিক ভিসা, প্রস্তুতি ও পরিকল্পনার উপর। আপনি যদি টুরিস্ট, স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা—যেকোনো উদ্দেশ্যে যেতে চান, তাহলে আগে থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সঠিক নিয়মে আবেদন করলে স্পেনে যাত্রা সহজ ও নিরাপদ হবে।
