আজ থেকে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় মেডিকেল ভিসা বাড়ানোর সিদ্ধান্ত
আবারও নতুন করে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের মেডিকেল ভিসা নিয়ে সুখবর দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয় ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ ১০ আগষ্ট রবিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
২০২৪ সালের ৫ আগস্টের আগে থেকে প্রাতি বছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি ভরত ভ্রমণ করতেন। কিন্তু ৫ আগস্টের পর হাসিনা সরকারের পতনের পর ভিসানীতির জটিলতায় এক বছর ধরে ভারতে উল্ল্যেখযোগ্যভাবে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসাপ্রার্থী কমে যায়। এর ফলে ভারতের ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন।
ভারতের কলকাতার নিউমার্কেট, হায়দরাবাদ, চেন্নাই, দিল্লি ও ব্যাঙ্গালোর শহরের মতো বড় বড় হাসপাতাল গুলো নির্ভর করে বাংলাদেশিদের উপর। একই সাথে ক্ষতির মুখে পড়েন হোটেল, পরিবহন, হাসপাতাল ও খুচরা ব্যবসায়ীরা।
আজ থেকে মেডিকেল ভিসানীতি সহজ হওয়ার বহু সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবেন বলে ভারতীয় ব্যবসায়ীরা খুশি। তারা বলেন এই সংকট ধীরে ধীরে কেটে যাবে এবং দুই দেশের মধ্যে আগের মতো সম্পর্ক গড়ে উঠবে।
