বিশ্ব ফ্রিল্যান্সিংয়ে কোন দেশ এগিয়ে, বাংলাদেশের অবস্থান কত
ডিজিটাল এই যুগে অনলাইন থেকে আয় আমরা সবাই করতে চাই। অনলাইন আয়ের অন্যতম প্রধান উৎস ফ্রিল্যান্সিং। ইন্টারনেট থেকে সহজ আয়, স্বাধীন পেশা এবং ঘরে বসে দেশ-বিদেশে কাজের সুযোগ সব মিলিয়ে বর্তমানে ফ্রিল্যান্সিং জনপ্রিয় পেশা হয়ে উঠেছে।
অনেকে ফ্রিল্যান্সিং পেশাকে ফুল-টাইম পেশা হিসেবে কাজ করছে, এর অন্যতম প্রধান কারণ স্বাধীন পেশা এবং অল্পতেই বেশি আয়ের সুযোগ।
বর্তমানে বিশ্ব ফ্রিল্যান্সিং সম্ভাবনার দ্বার খুলে দিলেও অনেক দেশ এখনো সঠিকভাবে কাজে লাগাতে পারেনি। বিশ্বে মাত্র কয়েকটি দেশ রয়েছে যারা ফ্রিল্যান্সিংয়ে সামনে এগিয়ে রয়েছে। এর মধ্যে উন্নত দেশ গুলো রয়েছে প্রথম শ্রেণীর তালিকায় এবং তারাই বিশ্ব ফ্রিল্যান্সিং বাজার দখল করে রেখেছে।
যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট “মিডিয়া” বিশ্ব ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে থাকা ১০ দেশের তালিকা প্রকাশ করেছে। চলুন জেনে আসি কোন দেশ কত নাম্বার স্থানে রয়েছে।
বিশ্ব ফ্রিল্যান্সিংয়ে কোন দেশ এগিয়ে
#১ যুক্তরাষ্ট্রঃ ২০২৪ সালের বিশ্ব ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম “আপওয়ার্ক” এর তথ্য মতে যুক্তরাষ্ট্রে সর্বমোট ৬ কোটি ফ্রিল্যান্সার রয়েছে। যুক্তরাষ্ট্রের একজন ফ্রিল্যান্সারের বাষিক আয় ৫০ হাজার মার্কিন ডলারের বেশি।
#২ যুক্তরাজ্যঃ টোটালজব ডটকম এর তথ্য মতে যুক্তরাজ্যে সর্বমোট ১৯ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। যাদের বার্ষিক আয় প্রায় ৮১ হাজার ৭০০ মার্কিন ডলারের বেশি। যুক্তরাজ্যের একজন ওয়েব ডেভেলপার প্রতি ঘন্টায় ৪০ থেকে ৭০ ডলার এবং একজন ফ্রিল্যান্স রাইটার প্রতি ঘন্টায় ১১ ডলার মজুরি নেয়।
#৩ ব্রাজিলঃ বর্তমানে ব্রাজিলে ফ্রিল্যান্সারের সংখ্যা ২ কোটি ৫৫ লাখ। ব্রাজিলের একজন ফ্রিল্যান্সারের বার্ষিক আয় ৪৩ হাজার মার্কিন ডলার। যা ব্রাজিলের সরকারি চাকরিজীবীদের বেতনের দুগুণ।
#৪ পাকিস্তানঃ পাকিস্তানে বর্তমানে ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় ৩০ লাখ। যাদের বার্ষিক আয় প্রায় ৫ লাখ ২৫ হাজার পাকিস্তান রুপি।
#৫ ইউক্রেনঃ রাশিয়ার সাথে যুদ্ধ চালিয়েও ইউক্রেন বিশ্ব ফ্রিল্যান্সিং বাজার ধরে রাখতে সক্ষম হয়েছে। ২০২২ সালের তথ্য মতে ইউক্রেনে ফ্রিল্যান্সিং পেশা ব্যাপক হারে বৃদ্ধি পায়। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। ঔ সময়ের তথ্য অনুযায়ী ইউক্রেনে প্রায় ৩০ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। যাদের বার্ষিক আয় প্রায় ৪১ হাজার মার্কিন ডলার।
#৬ ফিলিপাইনঃ ফিলিপাইন উচ্চ শিক্ষা ও ইংরেজিতে দক্ষ হওয়ায় ফ্রিল্যান্সিং বাজারে ব্যাপক উন্নতি করেছে। ফিলিপাইনে প্রায় ১৫ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। যাদের বার্ষিক আয় ৬ হাজার মার্কিন ডলার।
#৭ ইন্ডিয়াঃ ইন্ডিয়ায় প্রায় ১ কোটি ৫০ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। তবে সংখ্যা সুনিশ্চিত নয়। ইন্ডিয়ার অধিকাংশ ফ্রিল্যান্সারা ওয়েব ডেভেলপার, কনটেন্ট মার্কেটিং ও ডিজিটাল মার্কেটিং এর কাজ করে। তাদের বার্ষিক আয় ৪ হাজার ৮৬৫ মার্কিন ডলার।
#৮ বাংলাদেশঃ বাংলাদেশে প্রায় ২ লাখের মতো ফ্রিল্যান্সার আছে। তবে কোথাও কোথাও বলা হয়েছে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের সংখ্যা প্রায় ১০ লাখ। যাদের বার্ষিক আয় ৩৯ হাজার ২৯২ মার্কিন ডলার। তবে এই বিষয় অনেকটা দ্বিমত পোষণ করে।
#৯ জার্মানিঃ ফোর্বসের তথ্য অনুযায়ী জার্মানিতে প্রায় ১৫ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। যাদের বার্ষিক আয় প্রায় ৫৩ হাজার মার্কিন ডলার। তারা নিজের দেশের অফিসের কাজও ফ্রিল্যান্সার দ্বারা করান।
#১০ কানাডাঃ কয়েকটি সূত্র থেকে জানা যায় কানাডায় প্রায় ২৭ লাখ ফ্রিল্যান্সার রয়েছে। তবে এই সংখ্যা স্পষ্ট নয়। তাদের বার্ষিক আয় প্রায় ২১ হাজার মার্কিন ডলার।
